
ফাতেহ ডেস্ক
সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে একটি সরকারি ভবনে আল-শাবাবের হামলায় উপ-মন্ত্রীসহ ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ২০ জন।
শনিবার আল-শাবাবের আত্মঘাতী গাড়ি বোমা হামলার পর গোলাগুলিতে এ ঘটনা ঘটে। মোগাদিশুর একটি সরকারি ভবনে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণের পর হামলাকারীরা অস্ত্র হাতে মন্ত্রণালয় ভবনে ঢুকে পড়লে তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি শুরু হয়।
এ সময় উপ-শ্রমমন্ত্রী সাকার ইব্রাহিম আবদালাহসহ আরো অনেকে নিহত হয়। হামলাকারীদের হত্যা করে ভবনটির নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছে সোমালিয়ান পুলিশ। হামলার পর পরই দায় স্বীকার করে আল-শাবাব বাহিনী।
এদিকে শনিবার মোগাদিসুর এক পুলিশ চৌকিতে পৃথক এক বোমা হামলায় ৩ সেনা নিহত ও এক সেনা আহত হয়েছে।
