তৃতীয় ধাপে ১১৬ উপজেলায় ভোট শেষে চলছে গণনা

ফাতেহ ডেস্ক

তৃতীয় ধাপে ১১৬ উপজেলায় ভোট শেষে চলছে গণনা। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট। তবে অনিয়মের অভিযোগে ৭ উপজেলার ১৪ কেন্দ্রের ভোট স্থগিত করে নির্বাচন কমিশন।

এই ধাপে ভোট হয় চট্টগ্রাম, কক্সবাজার, রংপুর, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, শরীয়তপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, লক্ষ্মীপুরসহ ২৫ জেলার ১১৬ উপজেলায়। তবে একক প্রার্থী থাকায় ২৬ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান পদের প্রার্থীরা। এ ছাড়া ৬ উপজেলায় সব পদে একক প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেসব উপজেলায়ও ভোট হয়নি।

এবার উপজেলার ভোট হচ্ছে পাঁচ ধাপে। এর মধ্যে প্রথম ধাপ ও দ্বিতীয় ধাপের ভোট শেষ হয়েছে ১০ মার্চ ও ১৮ মার্চ। এবারই প্রথম দলীয় প্রতীকে উপজেলা পরিষদ নির্বাচন হলেও বিএনপিসহ বেশির ভাগ দলের বর্জনের কারণে ভোটে লড়াইয়ের আমেজ দেখা যায়নি।

আগের সংবাদআবেগ দিয়ে আন্দোলন হয় না : ফখরুল
পরবর্তি সংবাদঘূর্ণিঝড়ে আফ্রিকার ৩ দেশে মৃতের সংখ্যা বেড়ে ৭৩২