
ফাতেহ ডেস্ক
রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়ানোর তাগিদ দিয়েছে দাতা সংস্থারা। একই সাথে রোহিঙ্গা পরিস্থিত মোকাবেলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়ার কথাও জানায় অংশীদারিত্ব মিশনের প্রতিনিধিরা।
সোমবার সকালে ওয়েষ্টিন হোটেলে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে, প্রতিনিধিরা আরও জানান, রোহিঙ্গাদের জন্য চলতি বছরের ঘোষিত তহবিল সংগ্রহে এরই মধ্যে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।
এ ধারা অব্যহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানান তারা। এতে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের শরর্ণাথী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। তাঁরা জানান, তহবিল অপচয়ের যে অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন।
