পিরোজপুরে নির্বাচনী সহিংসতায় নিহত ১

ফাতেহ ডেস্ক

উপজেলা নির্বাচন নিয়ে সহিংসতায় প্রতিপক্ষের হামলায় পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি জনি তালুকদার নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার কবুতরখালী গ্রামে তার ওপর হামলা হয়।

পুলিশ জানায়, কবুতরখালী গ্রামের বিলের কাছে জনিকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় প্রতিপক্ষের লোকজন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে অবস্থার অবনতি হলে বরিশাল মেডিক্যালে নেয়ার পথে মারা যান তিনি। এ ঘটনায় রফিকুল ইসলাম নামের একজনকে আটক করেছে পুলিশ।

আগের সংবাদসংসদে বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ
পরবর্তি সংবাদক্রাইস্টচার্চে হামলার ঘটনা সর্বোচ্চ তদন্ত করবে নিউজিল্যান্ড