ফেসবুক-ইউটিউবের বিরুদ্ধে মুসলিম সংগঠনের মামলা

ফাতেহ ডেস্ক

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে হামলার ভিডিও সম্প্রচার করায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবের বিরুদ্ধে মামলা করেছে ফ্রান্সের মুসলিমদের সংগঠন, ফ্রেঞ্চ কাউন্সিল অব দ্য মুসলিম ফেইথ।

মামলার বিষয়টি নিশ্চিত করে সংগঠনটির প্রেসিডেন্ট আব্দুল্লাহ জেকরি বলেন, ফেসবুক ও ইউটিউবের ভিডিও ফুটেজ সন্ত্রাসবাদকে উৎসাহিত করেছে। এর ফলে সার্বিকভাবে মানবজাতির মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে বলেও অভিযোগ করেছে সংগঠনটি। তবে, এ মামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ফেসবুক কিংবা ইউটিউব কর্তৃপক্ষ।

উল্লেখ্য ক্রাইস্টচার্চে হামলাকারী ব্রেনটন ট্যারান্ট নিজের ফেসবুক প্রোফাইলে হামলার দৃশ্যটি লাইভস্ট্রিম করেন। সেই ফুটেজ দ্রুতই ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আগের সংবাদস্বাধীনতা কি পেয়েছি আমরা? ।। ইলিয়াস মশহুদ
পরবর্তি সংবাদআবারও বিদ্যুৎ সংকটে পড়েছে ভেনেজুয়েলা