তারেককে ফেরাতে যুক্তরাজ্য সরকারকে অনুরোধ

ফাতেহ ডেস্ক

দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে যুক্তরাজ্য সরকারকে অনুরোধ জানানো হয়েছে। একথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার সকালে গুলশানে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ-এ অনুরোধ জানান তিনি। আনিসুল হক বলেন দণ্ডপ্রাপ্ত হওয়ায় তারেক রহমানকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে যুক্তরাজ্যের সহায়তা করা উচিত।

এ বিষয়ে যুক্তরাজ্য সহায়তা করলে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা সহজ হবে। এদিকে যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন জানান, তারেক রহমানকে ফিরিয়ে আনার বিষয়টি একটি দীর্ঘ প্রক্রিয়া।

এ নিয়ে তিনি যুক্তরাজ্য সরকারের সঙ্গে আলোচনার আশ্বাস দেন।

আগের সংবাদবেসরকারি মেডিকেল কলেজে শূন্য দেড় হাজার আসন
পরবর্তি সংবাদবিস্ময়-বিতর্কের মনসুর হাল্লাজ : আল্লাহর প্রেমে বিপন্ন এক সুফির আখ্যান