
ফাতেহ ডেস্ক
ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলের একটি হাসপাতালে বিমান হামলায় অন্তত সাত জন নিহত হয়েছে। এদের মধ্যে চার জনই শিশু বলে জানিয়েছে দাতব্য সংস্থা সেইভ দ্য চিলড্রেন। আহত হয়েছে আট জন।
হামলার জন্য সৌদি নেতৃত্বাধীন জোটকেই দায়ী করা হচ্ছে। সংস্থাটি জানায়, সাদা শহর থেকে ১শ কিলোমিটার দূরের কিতাফ হাসপাতালে এই হামলা হয়। হামলার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে দাতব্য সংস্থাটি।
এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও অভিযোগ তাদের। সংস্থাটির হিসেবে গত বছর বোমা হামলায় অন্তত ৩৭ শিশু হতাহতের ঘটনা ঘটেছে।
