
ফাতেহ ডেস্ক
নাইজেরিয়ায় গত সপ্তাহে বোকো হারামের হামলায় অন্তত ১০২ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। বোকো হারাম গত সপ্তাহে নাইজেরিয়ার খ্রিষ্টান অধ্যুষিত মিশিকা গ্রামে হামলা চালিয়েছে গ্রামের ঘর বাড়িতে আগুন লাগিয়ে ধ্বংস করে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
কদুনা প্রদেশে কমপক্ষে ৫০ জনকে হত্যা করেছে এবং ১৪০টিরও অধিক বাড়ি ধ্বংস করেছে। এছাড়াও মৌরু এলাকার দুই দিক থেকে হামলা চালিয়ে এই এলাকার ৫২ জন অধিবাসীকে হত্যা করেছে। মৌরু এলাকায় নিহত অধিকাংশ নারী ও শিশু।
২০১৮ সালে বোকো হারামের হামলার ফলে ৫০০ জনের অধিক ব্যক্তি নিহত হয়েছে।
উল্লেখ্য, নাইজেরিয়ায় ৫০ শতাংশ জনগণ মুসলমান এবং ৪০ শতাংশ জনগণ খ্রিষ্টান। বোকো হারামের সন্ত্রাসীরা সেদেশের উত্তরাঞ্চলীয় মুসলিম ও অমুসলিমদের উপর গণহত্যা চালিয়েছে। তারা মসজিদ এবং গির্জায় বোমা বর্ষণ করেছে। এছাড়াও তারা অনেক স্থানে আত্মঘাতী হামলা চালিয়েছে।
