অপহরণকারীদের হাত থেকে অবশেষে মুক্তি পেলেন নাইজেরিয়ান সেই কারি

ফাতেহ ডেস্ক

নাইজেরিয়ার কাটসিনা প্রদেশ থেকে সেদেশের বিখ্যাত ক্বারি শায়খ আহমাদ সুলাইমানকে দুর্বৃত্তরা দুই সপ্তাহ পূর্বে অপহরণ করেছিল। অবশেষে সেদেশের প্রসিদ্ধ এই কারিকে অপহরণকারীদের হাত থেকে উদ্ধার করা হয়েছে।

কাটসিনা প্রদেশের সিনিয়ার সামরিক কমান্ডার গতকাল (২৭শে মার্চ) এক সংবাদ সম্মেলনে বলেছেন অপহরণকারীদের হাত থেকে ক্বারি শায়খ আহমাদ সুলাইমান এবং তাঁর সহযোগীকে উদ্ধার করা হয়েছে।

ব্রিগেডিয়ার লোকমান ওমুননি বলেন, নাইজেরিয়ান সেনাবাহিনীর প্রধানের নির্দেশে অপহরণকারীদের হাত থেকে এসকল ব্যক্তিদের মুক্ত করা হয়েছে।

তিনি বলেন, অপহরণকারীদের হাত থেকে মুক্তি পাওয়ার পর তাঁদের মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে এবং বর্তমানে তাঁরা সম্পূর্ণরূপে সুস্থ রয়েছেন।

নাইজেরিয়ার কানো প্রদেশের নিবাসী কারি শাইখ আহমাদ সুলাইমান সহকারে তার সাথে থাকা অপর ৫ জনকে ১৪শে মার্চ দুর্বৃত্তরা অপহরণ করেছিল।

তিনি একটি কুরআন মাহফিলে অংশগ্রহণ করার জন্য সেদেশের কাবি প্রদেশে গিয়েছিলেন। মাহফিল শেষে নিজ শহরে ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে অপহরণ করেছিল। শাইখ আহমাদ সুলাইমান নাইজেরিয়ার একজন প্রসিদ্ধ কারি। তিনি বিভিন্ন সময়ে কুরআন প্রতিযোগিতায় ও মাহফিলে কুরআন তিলাওয়াত করেন।

আগের সংবাদঢাকা শহরের ৪২৩ হাসপাতালের ৪১৬টিই ভয়াবহ আগুনের ঝুঁকিতে আছে : ফায়ার সার্ভিস
পরবর্তি সংবাদগুলশানের ডিএনসিসি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে