নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ফাতেহ ডেস্ক

নোয়াখালীর বেগমগঞ্জে বাসের ধাক্কায় মা-মেয়েসহ ৪ অটোরিক্শা-আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।

পুলিশ জানায়, বিকেলে মাইজদী থেকে সিএনজি চালিত অটোরিকশাটি চৌমুহনী যাচ্ছিলো। উপজেলার এখলাসপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সুগন্ধা পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়। নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পর মারা যায় আরো একজন।

নিহতরা হলেন, বেগমগঞ্জের খাদিজা খাতুন, তার মেয়ে কামরুন্নাহার পলি এবং সোনাইমুড়ির ইব্রাহিম রাজু ও সাকিব হোসেন। বাস ও অটোরিক্সাটি জব্দ করেছে পুলিশ।

আগের সংবাদরাজধানীতে অগ্নি-দুর্ঘটনার ঝুঁকিতে ৮৫ ভাগ ভবন
পরবর্তি সংবাদউত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র হস্তান্তরের আহ্বান ট্রাম্পের