ইসরায়েলে কারাবন্দী ফিলিস্তিনিদের জুমার নামাজ পড়া নিষিদ্ধ

ফাতেহ ডেস্ক

ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের শুক্রবার জুমার নামাজ পড়া নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

ইসরায়েলের এমন ঘোষণার খবর শনিবার গণমাধ্যমে আসে। এতে বলা হয়, ইসরায়েলের বিভিন্ন কারাগারে আটক বন্দীরা যেন শুক্রবার নামাজ আদায় করতে না পারে সেজন্যে সবরকম ব্যবস্থা নেয়া হবে।

তবে কী কারণে এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো, এ বিষয়ে কোনো তথ্য দেয়নি নেতানিয়াহু প্রশাসন। এর আগেও এমন সিদ্ধান্ত নিয়েছিল ইসরায়েল। ফিলিস্তিনের সরকারি সূত্রে জানা যায়, ইসরায়েলের কারাগারে ৫ হাজার ৭শ’ ফিলিস্তিনি বন্দি রয়েছে। যার মধ্যে ২৫০ শিশুও রয়েছে।

আগের সংবাদ১০৭ উপজেলায় ভোট গ্রহণ চলছে
পরবর্তি সংবাদধারাবাহিক অগ্নিকাণ্ড : ধর্মীয় শ্রেণি সামাজিক মাধ্যমে যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন