ফায়ার সার্ভিসের সক্ষমতা জানতে চেয়েছে আদালত

ফাতেহ ডেস্ক

ফায়ার সার্ভিসের জনবল ও অগ্নি প্রতিরোধ সক্ষমতা সম্পর্কে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে হাইকোর্ট। তাছাড়া রাজধানীতে সাত তলার চেয়ে উঁচু ভবনে অগ্নিনির্বাপন ব্যবস্থা আছে কিনা তা প্রতিবেদন আকারে জানাতে রাজউক, ফায়ার সার্ভিস এবং দুই সিটি করপোরেশনকে চার মাসের সময় দিয়েছে আদালত।

বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ ও বিচারপতি ইকবাল কবিরের বেঞ্চ দুপুরে এ আদেশ দেয়। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত চকবাজার ও বনানীর এফ আর টাওয়ারে আগুনে নিহতদের পরিবারকে কেন ক্ষতিপূরণ দেয়া হবে না, তা জানতে চেয়েছে।

একই সঙ্গে অগ্নিদুর্ঘটনা বিষয়ক জনসচেতনতা বাড়াতে শিক্ষাক্রমে কেন বিষয়গুলো রাখা হবে না, তা জানাতে রুল জারি করেছে হাইকোর্ট। দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, গৃহায়ণ সচিব, শিক্ষা সচিব, দুই সিটি মেয়র, ফায়ার সার্ভিসের মহাপরিচালক এবং রাজউক মহাপরিচালককে রুলের জবাব দিতে হবে।

আগের সংবাদগাজায় ইসরায়েলি হামলায় এক যুবক শহীদ
পরবর্তি সংবাদলাখো বন্দীর জন্য মাত্র ১০ জন চিকিৎসক!