ভারতে ভোটের আগে ৭০০ ফেসবুক পেইজ-একাউন্ট বন্ধ

ফাতেহ ডেস্ক

ভারতের লোকসভা নির্বাচনের আগে প্রায় ৭শ পেজ ও অ্যাকাউন্ট বন্ধ করলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এরমধ্যে ৬৮৭টি কংগ্রেসের এবং ১৫টি বিজেপির বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

দলের অফিসিয়াল কোন পেজ বন্ধ করা হয় নি বলে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হলেও, বিজেপির পক্ষ থেকে এ বিষয়ে কোন মন্তব্য জানা যায়নি। বন্ধ হওয়া ৬৮৭ পেজ এবং অ্যাকাউন্টে কংগ্রেসের মোট ফলোয়ার মাত্র ২ লাখ।

অন্যদিকে ১টি পেজ, ১২ অ্যাকাউন্ট, ১টি গ্রুপ ও ১টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিজেপির ফলোয়ার ছিল ২৬ লাখ। সেইসাথে এসব অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থও ব্যয় করেছে তারা।

আগের সংবাদমায়ের সম্মতিতেই শিশু মেয়েকে ধর্ষণ করলো মায়েরই পরকীয়া প্রেমিক
পরবর্তি সংবাদপ্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদের অধিকার সুরক্ষিত করতে হবে