
ফাতেহ ডেস্ক
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জ্ঞান শংকর চাকমা নামে একজন নিহত হয়েছে। নাইক্ষ্যংছড়ি সীমান্তের দুর্গম এলাকায় ভোরে এ ঘটনা ঘটে।
র্যাব- ৭ এর অধিনায়ক মিফতাউল ইসলাম জানান, ১৮ মার্চ বাঘাইছড়িতে ৭ জন নিহতের পর সন্ত্রাসীদের ধরতে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। সন্ত্রাসীরা সীমান্তবর্তী গহীণ জঙ্গলে আত্মগোপন করেছে এমন খবরে নাইক্ষ্যংছড়িতে অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে র্যাবের গোলাগুলি হয়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি মরদেহ পাওয়া যায়।
তার পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে জানা যায় নিহতের নাম জ্ঞান শংকর চাকমা। ঘটনাস্থল থেকে ৭টি এসএমজি, ৪৩৭ রাউন্ড গুলি ও খোসা উদ্ধার করা হয়েছে।
