
ফাতেহ ডেস্ক
রাজধানীর তেজগাঁওয়ে র্যাবের সঙ্গে গোলাগুলিতে ২ জন নিহত হয়েছেন। নিহতরা গাড়ি চোরাইচক্রের সদস্য বলে দাবি র্যাবের।
বৃহস্পতিবার রাত সাড়ে ৪ টায় বিজি প্রেসের সামনে র্যাবের চেক পোষ্টে গোলাগুলির এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই গাড়ি চোরাইচক্রের ২ সদস্য নাইম ও জামাল নিহত হন। এসময় একটি চোরাই গাড়ি ও দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, গাড়ি চোরাই চক্রের গুলিতে র্যাবেরও ৩ সদস্য আহত হয়েছেন। নিহত নাইম ও জামালের বিরুদ্ধে গাড়ি চুরি ও ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে। নিহত দুইজনের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
