গাইবান্ধায় বাস উল্টে নিহত ৬

ফাতেহ ডেস্ক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস খাদে পড়ে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪ জন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। গত রাত ২টার দিকে ঢাকা-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি।

বরকত পরিবহনের একটি বাস ঢাকা থেকে লালমনিরহাটের বুড়িমারি যাচ্ছিলো। রাত ২টার দিকে গোবিন্দগঞ্জের কালিতলা বাজারের জুম্মার মোড় এলাকায় বাসটির নিয়ন্ত্রণ হারায় চালক। এতে বাসটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়।

ঘটনাস্থলেই মারা যান চালকের সহকারী লালমনিরহাটের বিদ্যুৎ, সাহাবুল আলম, রংপুরের নিয়াজ উদ্দিন এবং টাঙ্গাইলের সুনীল কুমার সরকার ও বিকাশ।

হাসপাতালে নেয়ার পথে মারা যান পাটগ্রামের রুবেল মিয়া। রংপুর মেডিকেলে ভর্তি ৯ জনের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

যাত্রীদের অভিযোগ, বগুড়ায় বাসের চালক পরিবর্তন হয়। নতুন চালক শুরু থেকেই বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলো। নিহতদের পরিবারকে ১০ হাজার টাকা করে সহায়তা দেয়ার কথা জানিয়েছে গাইবান্ধা জেলা প্রশাসন।

আগের সংবাদ‘দ্রুত পদক্ষেপ না নিলে ট্রেড লাইসেন্স বাতিল’
পরবর্তি সংবাদবিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট ট্রাম্প মনোনীত প্রার্থী ডেভিড ম্যালপাস