জম্মু-কাশ্মীরের গুরুত্বপূর্ণ মহাসড়কে নিষেধাজ্ঞা

ফাতেহ ডেস্ক

জম্মু-কাশ্মীরের গুরুত্বপূর্ণ একটি মহাসড়কে সপ্তাহে দুই দিন বেসামরিক যান চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এতে শুরুর দিনেই ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বড়মুল্লা থেকে উধমপুর যাওয়ার ২৭০ কিলোমিটার সড়কে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। সপ্তাহের প্রতি রবি ও বুধবার ভারতীয় বাহিনীর গাড়ির বহর চলাচলের জন্যই ভারত এমন নিষেধাজ্ঞা চাপিয়েছে।

কাশ্মীরের পুলওয়ামায় গত ১৪ ফেব্রুয়ারি ভারতীয় বাহিনীর গাড়িবহরে আত্মঘাতী হামলার মতো ঘটনা ফের যাতে না ঘটে সেজন্যই এই সতর্কতা।

আগের সংবাদহাসান বিন সাব্বাহ : ফিরে দেখা ইতিহাস
পরবর্তি সংবাদচবিতে পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষে আহত ৭