১২ কোটি টাকার সোনা পাওয়া গেল বিমানের টয়লেটে: মালিক অজ্ঞাত

ফাতেহ ডেস্ক

আজ সকাল ৬টা পাঁচ মিনিটে আবুধাবী থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ১২৮ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীরা নেমে যাওয়ার পর উড়োজাহাজের টয়লেটে অভিযান শুরু করা হয়। টয়লেটের টিস্যু বক্সের নিচে একটি চেম্বার স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে স্বর্ণবার পাওয়া যায়।সেখান থেকে ২০০টি সোনার বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। আজ সোমবার সকাল সাড়ে ছয়টা থেকে ১০টা পর্যন্ত তল্লাশি করে এসব সোনার বার উদ্ধার করা হয়।

উদ্ধার করা সোনার বারের ওজন ২৩ কেজি ৪০০ গ্রাম। বাংলাদেশে এর বাজারমূল্য আনুমানিক ১২ কোটি টাকা। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, কালো টেপে মোড়ানো ১২টি ছোট পুঁটলিতে ২০০টি সোনার বার রাখা ছিল। পাচারের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

আগের সংবাদরোহিঙ্গা ফেরাতে মিয়ানমারকে চাপ দিতে ব্রিটিশ সরকারকে আহ্বান
পরবর্তি সংবাদবনানীর দুর্ঘটনায় আহত অগ্নিযোদ্ধা সোহেল রানা মারা গেছেন