মালয়েশিয়ায় বাস খাদে পড়ে ৫ বাংলাদেশিসহ ১১ জনের মৃত্যু

ফাতেহ ডেস্ক

মালয়েশিয়ায় বাস খাদে পড়ে ৫ বাংলাদেশিসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। মালয়েশিয়ার স্থানীয় একটি দৈনিকের তথ্য অনুযায়ী নিহত বাংলাদেশিরা হলেন মোহাম্মদ রাজীব মুন্সি, মোহাম্মদ সোহেল, মোহিন, আল-আমিন এবং গোলাম মোস্তফা।

দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন। এদের মধ্যেও তিন বাংলাদেশি আছেন। তাঁরা হলেন মোহাম্মদ নাজমুল হক, মোহাম্মদ রোজবুল ইসলাম এবং ইমরান হোসেন।

নিহতদের ১০ জনই মালয়েশিয়ায় কর্মরত বিদেশি শ্রমিক। নিহতদের মধ্যে বাংলাদেশিরা ছাড়া ৩ ইন্দোনেশীয় নারী ও নেপালের দুই নাগরিক রয়েছেন। এ ছাড়া দুর্ঘটনায় বাসের চালকও মারা গেছেন। তিনি মালয়েশিয়ার নাগরিক।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বারনামায় জানানো হয়, রোববার স্থানীয় সময় রাত ১১টায় কুয়ালালামপুর বিমান বন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে। এমএএস কার্গো নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ৪৩ বিদেশি শ্রমিককে নিয়ে তাদের কর্মস্থলের দিকে যাচ্ছিল বাসটি।

পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ২০ মিটার গভীর একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চালকসহ ৯ জন মারা যান।

আগের সংবাদবনানীর দুর্ঘটনায় আহত অগ্নিযোদ্ধা সোহেল রানা মারা গেছেন
পরবর্তি সংবাদদগ্ধ মাদরাসাছাত্রী লাইফ সাপোর্টে