‘বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত বা গুচ্ছ পদ্ধতিতে একসঙ্গে ভর্তি পরীক্ষা নেয়া হোক’

ফাতেহ ডেস্ক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মেডিক্যাল কলেজের মতো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও সমন্বিত বা গুচ্ছ পদ্ধতিতে একসঙ্গে ভর্তি পরীক্ষা নেয়া হোক। শিক্ষার্থী এবং অভিভাবকদের দুর্ভোগ কমাতে এ পদ্ধতিটা খুবই জরুরি।

বুধবার সচিবালয়ে শিক্ষা বিষয়ক প্রতিবেদকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষার পক্ষে নিজের অবস্থান তুলে ধরে দীপু মনি এ সময় আরও বলেন, অনেক হয়রানি কমে যায়, অর্থ অপচয় কমে যায়, কষ্ট কমে যায়। বিশেষ করে নারী শিক্ষার্থীদের পক্ষে সম্ভব না সারা দেশে এখানে ওখানে সেখানে গিয়ে পরীক্ষায় অংশ নেয়া।

তিনি বলেন, অনেক সময় আমি শুনি ছেলেরা মসজিদে রাতে ঘুমিয়ে পরীক্ষা দেয়। মেয়েরা কোথায় গিয়ে থাকবে? তাদের বাবা-মা এবং সব বাব-মায়ের পক্ষে কি তা সম্ভব? এটা তো সম্ভবও নয়।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা যদি মেডিকেল ভর্তি পরীক্ষা সমন্বিত করতে পারি, তাহলে কেন অন্য ভর্তি পরীক্ষা সমন্বিত করতে পারব না? আমার বিশ্বাস, আমাদের যদি সবার একটু সদিচ্ছা থাকে, তাহলে নিশ্চয়ই আমরা পারব। এক্ষেত্রে আমি আশা করি বিশ্ববিদ্যালয়গুলো তাদের সহযোগিতা দেবেন।

আগের সংবাদরাসেলকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে গ্রিনলাইন পরিবহন
পরবর্তি সংবাদহেফাজত-বিপ্লব : বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে যেভাবে প্রভাব ফেলেছে