ফেনীর দাগনভূঞায় গণপিটুনিতে সন্দেহভাজন তিন ডাকাত নিহত

ফাতেহ ডেস্ক

ফেনীর দাগনভূঞায় গণপিটুনিতে সন্দেহভাজন ৩ ডাকাত নিহত হয়েছে। এতে আহত হয়েছে ১ জন। তার অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়রা জানান, দাগনভুঞার মাতভুঞা এলাকায় শুক্রবার রাতে ডাকাতির সময় হাতেনাতে ধরা পড়ে ডাকাত দলের সদস্যরা। স্থানীয়রা জড়ো হয়ে গণপিটুনি শুরু করলে গুরুতর আহত হয় ডাকাত দলের চার সদস্য।

পুলিশ তাদের সদর জেলা হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে হাসপাতালে মারা যায় আরও একজন। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরেকজন।

আগের সংবাদএবার সুদানের সেনাপ্রধানের পদত্যাগ
পরবর্তি সংবাদঢাকা কলেজে ছাত্রদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০