কাশ্মীরকে ভাগ করতে দেবেন না মোদি

ফাতেহ ডেস্ক

জম্মু-কাশ্মীরকে বিভক্ত করতে চাইছেন ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতির মতো নেতারা। রবিবার জম্মু-কাশ্মীরের কাঠুয়ায় নির্বাচনি প্রচারে গিয়ে এমন অভিযোগ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দপ্তরের বিদায়ী রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সমর্থনে এ জনসভায় যোগ দেন মোদি।

জম্মু-কাশ্মীরের জন্য আলাদা প্রধানমন্ত্রী চাই- আবদুল্লাহ ও মুফতির এমন দাবির জবাবে মোদি আরো বলেন, এই নেতারা জম্মু-কাশ্মীরের তিন প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে। একটি দেশে দুজন প্রধানমন্ত্রী, দুটি পতাকা ও দুটি সংবিধান থাকতে পারে না। তাদের সরিয়ে দিলেই কাশ্মীরে ভবিষ্যত উজ্জ্বল হবে। তাদের পুরো পরিবার মাঠে নামলেও দেশকে বিভক্ত করতে পারবে না বলেও মন্তব্য করেন মোদি।

রাজ্যের উজ্জ্বল ভবিষ্যতের জন্য উপস্থিত জনতার কাছে তাঁদের রাজ্যছাড়া করার আহ্বান জানান মোদি। তিনি বলেন, ‘ভারত ভাগ করা প্রচেষ্টা কখনই সফল হতে দেব না।’

মোদি দৃঢ় কন্ঠে বলেন, ‘ভয়ের কাছে মাথা নত করবে ভারত সরকার, সেদিন চলে গেছে। এটা নতুন ভারত। যা পাকিস্তানের ভিতরে ঢুকে জঙ্গিদের শেষ করে আসবে।

এসময় কংগ্রেস ও তার জোট দেশের নিরাপত্তার চেয়ে রাজনীতিকে অগ্রাধিকার দেয় বলেও অভিযোগ করেন মোদি।

আগের সংবাদহঠাৎ কেঁপে উঠল চট্টগ্রাম
পরবর্তি সংবাদরাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লিলন হত্যা মামলায় তিন জনের মৃত্যুদন্ড