সমঝোতার পর কাজে যোগ দিলেন পাটকল শ্রমিকরা

ফাতেহ ডেস্ক

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সঙ্গে পাটকল শ্রমিক নেতাদের বৈঠকে সমঝোতার পর সকাল থেকে কাজে যোগ দিয়েছেন সরকারি পাটকলের শ্রমিকরা। শ্রম অধিদপ্তরে প্রায় চার ঘণ্টার বৈঠকের পর এ ধর্মঘট স্থগিত করা হয়েছে।

বকেয়া মজুরি পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ, ৯ দফা দাবি আদায়ে আন্দোলনের অংশ হিসেবে, খুলনার ৯টিসহ রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকলের শ্রমিকেরা, সোমবার সকাল থেকে ৯৬ ঘণ্টার ধর্মঘট শুরু করেন।

তৃতীয় দফার এ কর্মসূচির প্রথমদিন সকালে চার ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ করেন শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েন বিভিন্ন রুটের যানবাহন চালক ও যাত্রীরা।

সংকট নিরসনে রাতে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেন শ্রম প্রতিমন্ত্রী।

আগের সংবাদকী ছিল মোদির কালো ট্রাংকে ?
পরবর্তি সংবাদবেতন কাঠামোসহ ১১ দফা দাবিতে নৌযান শ্রমিকদের ধর্মঘট