মালিবাগ কাঁচাবাজারে আগুন, আড়াইশ দোকান পুড়ে ছাই

ফাতেহ ডেস্ক

মালিবাগ কাঁচাবাজরের আগুনে নিঃস্ব দোকানিরা। রোজা ও শবে বরাত সামনে রেখে পণ্য মজুদ করেছিলেন তারা। তাই বেড়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ। ফায়ার সার্ভিস বলছে, অগ্নিনির্বাচন ব্যবস্থা না থাকা ও পলিথিন ও প্লাস্টিক পণ্যের কারণেই দ্রুত ছড়িয়েছে আগুন।

মালিবাগ কাঁচাবাজারে একদিন আগেও রোজা-শবে বরাত নিয়ে ছিলো দোকানিদের নানা পরিকল্পনা। আগুনে সে স্বপ্ন এখন পুড়ে ছাই।

বাজারের প্রায় সব দোকানেই ছিল পণ্যের বাড়তি মজুদ। ধ্বংসস্তুপ থেকে এখন শুধু অবশিষ্ট খুঁজে পা্য়া চেষ্টা। আগুনে পুড়েছে হিসাবে খাতা, এমনকি নগদ টাকাও।

এ অবস্থায় সরকারি সহায়তা চাইছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার ভোরে আগুন লাগে মালিবাগ রেললাইনের পাশের এই কাঁচাবাজারে। এতে দেড় ঘণ্টায় পুড়ে যায় অন্তত আড়াইশ দোকান।

ফায়ার সার্ভিস বলছে, আগুন নির্বাপন ব্যবস্থা না থাকায় ক্ষতির পরিমাণ বেড়েছে। এর কারণ জানা যাবে তদন্ত শেষে।

আগের সংবাদনোয়াখালীতে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ
পরবর্তি সংবাদনরসিংদীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে অমানুষিক নির্যাতন