
ফাতেহ ডেস্ক
বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক আর নেই। আজ রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। এ তথ্য বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেছেন। আমিনুল হক লিভার ক্যান্সারে ভুগছিলেন।
এর আগে সিঙ্গাপুরের হাসপাতালে বিএনপির এ নেতার চিকিৎসা চলে। গত ১৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকায় এনে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন থেকে তাকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
ব্যারিস্টার আমিনুল হক স্ত্রী, এক মেয়ে, এক ছেলেসহ অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন।
রাজশাহী-১ আসনের সাবেক সাংসদ আমিনুল হক বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের আমলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ছিলেন।
