কানাডায় বন্যায় প্লাবিত এক হাজার বাড়ি-ঘর

ফাতেহ ডেস্ক

কানাডার কিউবেকে নতুন করে বন্যায় অন্তত এক হাজার বাড়ি-ঘর প্লাবিত হয়েছে। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে দুর্গত এলাকার বাসিন্দাদের।

এর আগে গত এক সপ্তাহ ধরে ভারী বৃষ্টিপাতে প্রবল বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থার মারাত্মক অবনতি ঘটে। শনিবার বন্যার কবলে পড়ে নিহত হন এক নারী। রোববার দিনের শুরু থেকে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে গেলেও, মধ্যরাত থেকে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়।

যদিও দেশটির আবহাওয়া অফিস বলছে, আগামী দিনগুলোতে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাবে। দুর্গত এলাকায় উদ্ধারকাজ পরিচালনার জন্য স্বেচ্ছাসেবক পাঠানোর পাশাপাশি মোতায়েন করা হয়েছে দুইশ’ সেনাসদস্য।

আগের সংবাদদেশে বাড়ছে হাফেজের সংখ্যা, বাড়ছে তারাবির সঙ্কট
পরবর্তি সংবাদশপথ নিতে চান বিএনপির এমপি হারুনুর রশীদ