গুজরাট দাঙ্গায় মুসলিম রমণীকে একাধারে ২২ বার ধর্ষণের ক্ষতিপূরণ ৫০ লাখ রুপি

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের মর্মান্তিক গুজরাট দাঙ্গায় স্থানীয় এক মুসলিম তরুণীকে একাধারে ২২ বার ধর্ষণ করেছিল হিন্দুত্ববাদী নরপিচাশের দল। শুধু ২২ বার ধর্ষণই করা হয়নি, তাঁর তিন বছরের মেয়েকেও হত্যা করেছিল ধর্ষণকারীরা। তখন তার বয়স ছিল বয়স ছিল ২১ বছর। তার পর থেকে যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছিলেন হতভাগ্য ওই মুসলিম রমণী। এখন তাঁর বয়স চল্লিশ বছর। তাঁর পরিবারের আর কেউ বেঁচে নেই।

চলতি বছরের মার্চে গুজরাট রাজ্য সরকার তাকে ৫ লাখ রুপি ক্ষতিপূরণ দিতে চায়। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন।

সর্বশেষ আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি দীপক গুপ্ত এবং বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ ওই নারীকে ৫০ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি তাকে সরকারি চাকরি ও বাসস্থানের ব্যবস্থা করতে নির্দেশ দেয়া হয়েছে ওই রাজ্যের সরকারকে। ভারতীয় মিডিয়ায় এ খবর প্রকাশিত হয়েছে।

আগের সংবাদটাঙ্গাইলে পাকিস্তানি কিশোরী ধর্ষণের প্রধান আসামি গ্রেপ্তার
পরবর্তি সংবাদমার্কিন বাহিনীকে ‘সন্ত্রাসী’ চিহ্নিত করে ইরানে বিল পাস