‘গুম হওয়া ইলিয়াস আলীকে ফেরত দেয়ার নামে নাটক করা হচ্ছে’

ফাতেহ ডেস্ক

দীর্ঘ সাত বছর আগে গুম হয়েছিলেন বিএনপি নেতা ইলিয়াস আলী। কিন্তু আজও অবধি তাঁর কোনো হদিশ নেই। ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদী লুনা অভিযোগ করে বলেছেন, আমার স্বামীকে ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে নাটক করা হয়েছে। তিনি বলেন, আমি অনেকবারই বিভিন্ন জায়গায় বিভিন্ন মঞ্চে গিয়ে আমার স্বামীর সন্ধান চেয়েছি। আশা করেছিলাম প্রধানমন্ত্রী যেহেতু আমাকে কথা দিয়েছেন হয়তো আমার স্বামীকে আমি ফেরত পাব। কিন্তু পরে মনে হয়েছে স্রেফ একটি নাটক করেছেন তিনি।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি আয়োজিত গুম ও গণতন্ত্রের অব্যাহত সঙ্কট শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট অর্থনীতিবিদ আনু মোহাম্মদ, ব্যারিষ্টার সারা হোসেন, অধ্যাপক রেহনুমা আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল বনানী থেকে গুম হন বিএনপি নেতা ও সাবেক এমপি ইলিয়াস আলী।

আগের সংবাদজুমার খুতবা শোনা অবস্থায় ইন্তেকাল করলেন জর্ডানের সাবেক স্পিকার ও ইখওয়ান-নেতা আরাবিয়াত
পরবর্তি সংবাদজাতিসংঘের আন্তর্জাতিক অস্ত্রচুক্তি থেকে সরে আসছে যুক্তরাষ্ট্র