মাদক-জঙ্গিবাদ সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর

ফাতেহ ডেস্ক

মাদক, জঙ্গি ও সন্ত্রাসবাদকে সমাজের ক্ষত উল্লেখ করে এসব প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদ থেকে দেশকে মুক্ত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দারিদ্র্য ও ক্ষুধামক্ত দেশ গড়ার পাশাপাশি ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি।

আগামীতে আন্তঃকলেজ প্রতিযোগিতার আয়োজনের কথা জানান প্রধানমন্ত্রী। আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার ফুটবলে চ্যাম্পিয়ন হয় সাভারের গণ বিশ্ববিদ্যালয়।

আগের সংবাদবাসে ছিনতাইকালে সাবেক সেনা সদস্য আটক
পরবর্তি সংবাদপরীক্ষা দিয়ে ফেরার পথে এইচএসসি পরীক্ষার্থীকে হত্যা