
ফাতেহ ডেস্ক
লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট সড়কে পিকআপ চাপায় মাদরাসাছাত্র ইয়াছিন হামিদ নিহত হয়েছেন। সকাল ১০টায় সদরের শাকচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন হামিদ স্থানীয় মিয়াজী দাখিল মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র ও শাকচর এলাকার বাবুল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সকালে মাদরাসা যাওয়া পথে রাস্তা পার হওয়ার সময় পিকআপটি তাকে চাপা দেয়। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায়। ঘটনার পর লক্ষ্মীপুর-মজুচৌধুরীরহাট সড়কের রাস্তায় গাছ ফেলে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ কোরে বিক্ষোভ করে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
