সরকারি মাদরাসাগুলোতে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠন হচ্ছে

ফাতেহ ডেস্ক

সরকারি মাদরাসাগুলোতে যৌন হয়রানি প্রতিরোধে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক একেএম সাইফ উল্যাহ। ফেনীর সোনাগাজী ইসলামীয়া ফাজিল মাদ্রাসা পরিদর্শনে গিয়ে সকালে এ কথা জানান তিনি।

তিনি বলেন, কোনো শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী নিপীড়নের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এসময় নুসরাত জাহান রাফি হত্যার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, মাদরাসা পরিচালনা কমিটিতে যে নৈরাজ্য চলছে তা দূর করার এখনি সময়।

ভবিষ্যতে কমিটিতে কোনো অযোগ্য লোকের ঠাঁই হবে না বলেও জানান তিনি।

আগের সংবাদনুসরাত হত্যায় জড়িত ১৬ জন সুনির্দিষ্টভাবে শনাক্ত : পিবিআই
পরবর্তি সংবাদতাবলিগ সংকট : বিরোধ ঢুকে যাচ্ছে পরিবার ও সামাজিক সম্পর্কেও