
ফাতেহ ডেস্ক
রাজবাড়ী রেলস্টেশনে শেড নির্মাণের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম নাইম ইসলাম (১৭)। সে পাবনার ঈশ্বরদী উপজেলার পিয়ারপুর এলাকার লাছু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বিকেলে রেলস্টেশনের শেড নির্মাণের কাজ করছিল নাইম। এ সময় নাইম অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। তাকে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন।
