
ফাতেহ ডেস্ক
দিনাজপুরের চিরিরবন্দরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবি সদস্য হারুনুর রশিদকে আটক করা হয়েছে। উপজেলার পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে গতরাতে তাকে আটকের দাবি করেছে র্যাব।
হারুন মুন্সির বাড়ি চিরিরবন্দরের দক্ষিণ সুখদেবপুর গ্রামে। তিনি জেএমবির অর্থ সংগ্রহ ও চাঁদা আদায়সহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত বলে জানিয়েছেন র্যাব-১৩ কর্মকর্তারা।
তাকে আটকের সময় ঘটনাস্থল থেকে উগ্রবাদী বই ও লিফলেট জব্দ করা হয়। রশিদকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
