এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ৬ মে

ফাতেহ ডেস্ক

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী সোমবার (৬ মে)। গত কয়েক বছর ধরে পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে।

আগামী ৯ মে পরীক্ষা শেষের ৬০তম দিন পূর্ণ হবে। এবার তিনদিন আগেই ফল প্রকাশ করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়।

শুক্রবার (৩ মে) বিকেলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা যায়। ফলাফলের দিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

উল্লেখ্য, এবার এসএসসি পরীক্ষায় মোট ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।

আগের সংবাদফণীর তাণ্ডবে ওড়িশায় ৩ জনের প্রাণহানি
পরবর্তি সংবাদ৪ লাখের বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী