দুদিন আশ্রয়কেন্দ্রে থাকার পর বাড়ি ফেরা শুরু

ফাতেহ ডেস্ক

দুই দিন আশ্রয় কেন্দ্রে থাকার পর বাড়ি ফিরে যাচ্ছেন অধিকাংশ মানুষ। ঘূর্ণিঝড় ফণীর আতঙ্ক কেটে যাওয়ায় শনিবার বিকেল চারটা থেকে সবাই বাড়ি ফিরতে পারবে বলে নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিপ্তর।

ঝড়ের ঝুঁকিপূর্ণ উপকুলীয় জেলাগুলির মধ্যে সরকারি হিসেবে সবচেয়ে বেশি দুই লাখ মানুষ আশ্রয় কেন্দ্রে যায় খুলনায়। এছাড়া সাতক্ষরীয়া আশ্রয় নেয় ১ লাখ ৩২ হাজার । এর মধ্যে সবচেয়ে বেশি শ্যামনগরের পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নে। বাগেরহাটে ৪৩২টি আশ্রয়কেন্দ্রে যায় ১লাখ ১৩ হাজার মানুষ।

এছাড়া ভোলায় ৬৫৭ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত থাকলেও দুর্গতদের সংখ্যা ছিল কম । সরকারি হিসেবে এই সংখ্যা ৪২ হাজার । তবে সদর উপজেলার চরদিঘলদিয়া এলাকার অনেকে ঘোষিত আশ্রয়কেন্দ্র বন্ধ তেকে জায়গা না পেয়ে ক্ষোভ জানিয়েছেন। এদিকে পটুয়াখালীতে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় প্রায় সবাই আশ্রয়কেন্দ্র ছেড়ে গেছেন।

আগের সংবাদফণীর প্রভাবে রাজধানীতে দুর্ভোগ
পরবর্তি সংবাদ‘ফণী’র প্রভাবে বাঁধ ভেঙে গেলে এই নম্বরে ফোন