
ফাতেহ ডেস্ক
ভেনেজুয়েলায় কারাকাসের কাছে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত হয়েছে। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রাজধানী কারাকাস থেকে কোজেদেসের পশ্চিম-মধ্যাঞ্চলে জাওয়ার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। বিধ্বস্তের কারণ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। সামরিক মহড়া দেখতে কোজেদেসে গেছেন প্রেসিডেন্ট নিকোলা মাদুরো।
সেখান থেকে টুইটারে, নিহত সামরিক বাহিনীর সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা ও দুঃখ প্রকাশ করেন তিনি।
