৪০ টাকার স্প্রাইট ১৬০ টাকা কেন, জবাব চাইলেন হাইকোর্ট

ফাতেহ ডেস্ক

পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে ৪০ টাকার স্প্রাইটের ক্যান কীভাবে ১৬০ টাকা বিক্রি করা হয়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। আগামী ১২ মে’র মধ্যে হোটেল কর্তৃপক্ষকে এ বিষয়ে জবাবে দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আজ রোববার (৫ মে) ভোক্তা অধিকার আইনের একটি মামলার শুনানিকালে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

হোটেল ইন্টারকন্টিন্টালে ৪০ টাকার স্প্রাইটের ক্যান কীভাবে চারগুণ বেশি দামে বিক্রি হচ্ছে, সে বিষয়ে প্রতিকার চেয়ে ভোক্তা অধিকার আইনে মামলা করেন একজন ভোক্তা। শুনানিকালে আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।

এ শুনানিতে হাইকোর্ট বলেন, কোন নীতিমালা বা আইনের ভিত্তিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটি নির্ধারিত পণ্যের দাম চারগুণ বেশি রাখে? সেবার ক্ষেত্রে প্রায়ই বেশি দাম রাখার অভিযোগ পাওয়া যায় নামিদামি হোটেলগুলোর বিরুদ্ধে।

হোটেল কর্তৃপক্ষের আইনজীবী আদালতে প্রশ্নের কোন জবাব দিতে না পারায় হোটেল কর্তৃপক্ষকে আগামী ১২ মে’র মধ্যে দাম বেশি রাখার বিষয়ে জবাব দিতে নির্দেশ দেন আদালত।

-এটি

আগের সংবাদএসএসসি ও সমমান পরীক্ষার ফল জানবেন যেভাবে
পরবর্তি সংবাদসোমবার বসছে পদ্মা সেতুর ১২তম স্প্যান