
ফাতেহ ডেস্ক
রংপুর ও মুন্সিগঞ্জে গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন। তাদের শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রংপুরের গঙ্গাচড়ায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হন একজন। পুলিশের দাবি নিহত শহিদুল অপহরণ ও ধর্ষণ মামলার আসামি।
মঙ্গলবার ভোরে উপজেলার মহিপুর এলাকায় শহিদুলকে ধরতে অভিযানে যায় পুলিশ। এসময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে, পুলিশ পাল্টা গুলি চালায়। গোলাগুলিতে নিহত হয় শহিদুল।
এদিকে রাত আড়াইটার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার রামশিং এলাকায় মাদক উদ্ধার অভিযানে যায় র্যাব। এসময় র্যাবের সঙ্গে মাদক ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলিতে নিহত হয় সুজন নামে একজন। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল ও মাদক জব্দ করা হয়েছে।
