
ফাতেহ ডেস্ক
রাজধানীর পশ্চিম মালিবাগে একটি বাসা থেকে সালমান ইমান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১২টার দিকে সালমানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায় রমনা থানা পুলিশ। এ ঘটনায় নিহতের বোন, ভগ্নিপতি ও বাড়ির তত্ত্বাবধায়ক শফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
প্রতিবেশীরা জানায়, গত ১৭ এপ্রিল সালমানের বাবা মারা যান। তিনি মারা যাওয়ার পর থেকেই সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে বোন ও ভগ্নিপতির সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে পুলিশ একে হত্যাকাণ্ড বলে ধারণা করছে।
