কিশোরগঞ্জের বাসে ধর্ষণ-হত্যায় গ্রেপ্তার ৫ আসামী রিমান্ডে

ফাতেহ ডেস্ক

কিশোরগঞ্জের কটিয়াদীতে চলন্ত বাসে এক নার্সকে ধর্ষণের পর হত্যা মামলায় গ্রেপ্তার ৫ আসামীর ৮দিন করে রিমান্ডের নির্দেশ দিয়েছে আদালত। গত রাতে তিনজনকে আসামি করে বাজিতপুর থানায় মামলা করেছেন নিহতের বাবা গিয়াস উদ্দিন।

আসামিদের মধ্যে স্বর্ণলতা পরিবহনের বাসের চালক নুরুজ্জামান ও সহকারী লালন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আল আমিন নামের এক আসামি পলাতক। এদিকে নিহত নার্স শাহিনুর আক্তার তানিয়ার মরদেহ ময়নাতদন্ত শেষে বাজিতপুরের বাহেরচর গ্রামে দাফন করা হয়েছে।

ময়নাতদন্তে ধর্ষণ ও হত্যার আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। সোমবার রাতে ঢাকা থেকে কিশোরগঞ্জের বাড়িতে যাওয়ার পথে বাসে শাহিনুরকে ধর্ষণের পর চলন্ত বাস থেকে ফেলে দেয়া হয় বলে অভিযোগ তার স্বজনদের।

আগের সংবাদকারাগারে অগ্নিদগ্ধ হয়ে আইনজীবীর মৃত্যু: বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ
পরবর্তি সংবাদবিমানবন্দরে ৩ কেজি সোনাসহ আটক চীনা নাগরিক