
ফাতেহ ডেস্ক
১০ দিনের লন্ডন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৯ টা ৫০ মিনিটের দিকে ভিভিআইপি একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী তাঁর সফরসঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায়, লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেন তিনি। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
গত ১ মে প্রধানমন্ত্রী লন্ডনে যান প্রধানমন্ত্রী। লন্ডন সফরে প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান।
এছাড়াও বৃহস্পতিবার লন্ডনে তাজ হোটেলে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর যুক্তরাজ্য শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি।
প্রধানমন্ত্রীর এবারের সফরসঙ্গী হিসেবে ছিলের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
