টাইম ম্যাগাজিনে মোদি : ভারতে বিভেদের গুরু

ফাতেহ ডেস্ক

ভারতের লোকসভা নির্বাচনের মধ্যে আবারো টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চার বছর আগে প্রধানমন্ত্রী হওয়ার বর্ষপূর্তিতে নরেন্দ্র মোদির সাক্ষাৎকার ছেপেছিল মার্কিন পত্রিকা টাইম।

২০১৫ সালের ১৮ মে সংখ্যায় আগামী পাঁচ বছরে বহু স্বপ্নের কথা বলেছিলেন মোদি। চার বছর পর ২০ মে সংখ্যার প্রচ্ছদে মোদির মুখচ্ছবি ছেপেছে পত্রিকাটি। দৃষ্টিতে বিষণ্ণতা, গলায় গেরুয়া চাদর। আর হেডলাইনে বলা হচ্ছে- ইন্ডিয়াজ ডিভাইডার ইন চিফ বা ভারতে বিভেদের গুরু।

প্রচ্ছদ নিবন্ধে নরেন্দ্র মোদির বিরুদ্ধে দেশে ধর্মীয় জাতীয়তাবাদ ছড়ানোর অভিযোগ তোলা হয়েছে। সেইসাথে দেশে বেড়ে চলা বেকারত্বকেও ইস্যু করা হয়েছে আরেক প্রতিবেদনে।

নির্বাচনী প্রচারের শুরু থেকেই মোদির বিরুদ্ধে উগ্র জাতীয়তাবাদের অভিযোগ তুলে আসছে কংগ্রেসসহ বিরোধী শিবির। টাইম ম্যাগাজিনের এই প্রচ্ছদ সেই আগুনেই নতুন করে ঘি ঢেলেছে বলে মত বিশ্লেষকদের।

আগের সংবাদ১৯ মে থেকে সব টেলিভিশন সম্প্রচার বঙ্গবন্ধু স্যাটেলাইটে
পরবর্তি সংবাদফ্লাইট সংকট : ২০ হাজার বাংলাদেশি ওমরাহ-যাত্রীর সফর অনিশ্চিত