
ফাতেহ ডেস্ক
সিরিজ বোমা হামলার পর দেশজুড়ে অস্থিরতার মধ্যেই শ্রীলঙ্কার পূর্ব উপকূলীয় শহর চিলাউয়ের কয়েকটি মসজিদ ও মুসলিম মালিকানাধীন দোকানে হামলা চালানো হয়েছে। এ ঘটনার পর, সোমবার ভোর পর্যন্ত কারফিউ জারি করা হয় এলাকাটিতে।
পুলিশ জানায়, রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খ্রিষ্টানদের নিয়ে অবমাননাকর একটি পোস্টের জের ধরে শহরের সংখ্যালঘু মুসলমান বাসিন্দাদের ওপর হামলা চালায় খ্রিস্টানরা। কর্তৃপক্ষ জানিয়েছে, এরি মধ্যে ফেসবুক পোস্টদাতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৪ এপ্রিল শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় আড়াই শতাধিক মানুষ নিহত হয়। হামলার দায় স্বীকার করে চরমপন্থী ইসলামি জঙ্গিগোষ্ঠি, আই এস। ওই হামলার পর থেকেই দেশটির বিভিন্ন প্রান্তে হয়রানি ও হুমকির শিকার হওয়ার অভিযোগ করে আসছেন দেশটির মুসলমানরা।
