নামাজ শেষে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ফাতেহ ডেস্ক

রাজশাহী আরএমপি কাশিয়াডাঙ্গা থানার আলীগঞ্জ উত্তরপাড়া এলাকায় এক চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের আনারুল ইসলামি নগরীরর আলীগঞ্জ উত্তর পাড়ার মৃত আব্দুল আজিজের ছেলে।

শনিবার রাতে তারাবির নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে রবিবার রাত ১০টায় দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধান অবস্থায় মারা যান তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আলীগঞ্জ উত্তর পাড়া এলাকার রাইস মিল ও চাল ব্যবসায়ী আনারুল ইসলাম স্থানীয় মসজিদে তারাবির নামাজ পড়ে বাড়ি ফিরছিল। এ সময় দুর্বৃত্তরা তাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেয়া হয়। তার অবস্থার অবনতি হলে আইসিইউতে রাখা হয়েছিল। রবিবার রাত ১০টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম আরিফ বলেন, কে বা কারা আনারুলকে কুপিয়ে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শ্রুতার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।

আগের সংবাদশ্রীলঙ্কায় মসজিদ ও মুসলিম মালিকানাধীন দোকানে হামলা
পরবর্তি সংবাদযাত্রীবাহী বাসে র‌্যাবের অভিযান, দুই কোটি টাকার কোকেন আটক