২০ দলীয় জোটে ভাঙন নেই, আরো সম্প্রসারণ হবে: নজরুল

ফাতেহ ডেস্ক

বিশ দলীয় জোটে ভাঙন ঠেকাতে জোটের শরিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিবসহ দলটির জেষ্ঠ্য নেতারা। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের কাছে দাবি করেন, দু’একটি দলের অভিমান সাময়িক।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিকেলে এ বৈঠক হয়। বিএনপির নির্বাচিত ৫ এমপির শপথ কেন্দ্র করে ২০ দলীয় জোট থেকে আন্দালিভ রহমান পার্থর বেরিয়ে যাওয়া ও অন্য শরিক দলের নেতিবাচক প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হয় বৈঠকে।

এতে যোগ দিতে আন্দালিব রহমান পার্থকে আমন্ত্রণ জানানো হলেও তিনি যাননি। এর আগে ১১ ফেব্রুয়ারি ২০ দলীয় জোটের বৈঠক হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সোমবার তৃতীয়বার বৈঠক করলো ২০ দল।

আগের সংবাদবাজেট অধিবেশন শুরু ১১ জুন
পরবর্তি সংবাদশিক্ষা খাতে দুর্নীতি নিয়ে রাষ্ট্রপতির উদ্বেগ