আফগানিস্তানে ৭ নিরাপত্তা কর্মী নিহত

ফাতেহ ডেস্ক

আফগানিস্তানের উত্তরাঞ্চলে বন্দুকধারীরা নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালিয়ে ৭ জন নিরাপত্তা কর্মীকে হত্যা করেছে।

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় সারে পুল প্রদেশের এক চেকপোস্টে বন্দুকধারীরা আকস্মিক এ হামলা চালায়।

সারে পুলের প্রাদেশিক কাউন্সিলের প্রধান মুহাম্মাদ নুর রাহমানী সোমবার (১৩ই মে) এক বিবৃতিতে বলেন সারে পুল প্রদেশের এক চেকপোস্টে বন্দুকধারীরা আকস্মিক হামলা চালিয়েছে। এ হামলায় ৫ জন আহত এবং ৭ জন নিহত হয়েছেন।

প্রদেশের কর্মকর্তাগণ এ হামলার জন্য তালেবানকে দায়ী করলেও তাদের পক্ষ থেকে এখনো কেউ দায় স্বীকার করেনি।

আগের সংবাদআজ দেশে ফিরছেন ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদমুসলিম রাষ্ট্রগুলোর কূটনীতিকদের সম্মানে ট্রাম্পের ইফতার পার্টি