বিবাহিতা এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ করে প্রবাসী স্বামীর কাছে নগ্ন ছবি পাঠাল ধর্ষক

ফাতেহ ডেস্ক

এইচএসসি পরীক্ষার্থী এক কলেজছাত্রীকে ধর্ষণের পর ধর্ষক তার নগ্ন ছবি তুলে প্রবাসী স্বামীর কাছে পাঠানোর অভিযোগ উঠেছে। বরিশালের গৌরনদী উপজেলায় ঘটেছে এমন ঘটনা। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে অভিযুক্ত ধর্ষক রকিব সরদার ওরফে রাকিবকে আসামি করে গত বুধবার রাতে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল সকালে উপজেলার পশ্চিম বেজহার গ্রামের শাহিন সরদারের ছেলে রকিব সরদার ওরফে রাকিব একই গ্রামের ভাড়াটিয়া বাসায় ওই ছাত্রীকে একা পেয়ে ঘরের মধ্যে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় রাকিব কৌশলে তার মুঠোফোনে ওই ছাত্রীর নগ্ন ছবি ধারণ করে।

এরপর থেকে নগ্ন ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন সময় অশ্লীল কথা বলে মানসিক চাপে রাখত ওই ছাত্রীকে। পরে বিবাহিত ওই ছাত্রীর প্রবাসী স্বামীর কাছে তার নগ্ন ছবি পাঠিয়ে দেয় অভিযুক্ত রাকিব। এছাড়াও নগ্ন ছবি ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দিলে গত বুধবার গৌরনদী থানায় ধর্ষণ ও পর্ণোগ্রাফি আইনে একটি মামলা (নং ১৪/১৫.০৫. ১৯) দায়ের করেন ওই ছাত্রী।

মামলার তদন্ত কর্মকর্তা গৌরনদী থানার এসআই তাজেল ইসলাম জানান, অভিযুক্ত আসামি আত্মগোপন করেছে। তাকে গ্রেফতারের জোড় তৎপরতা চলছে।

আগের সংবাদভারতের লোকসভা নির্বাচনে ভোট দিতে যাওয়া বোরকাপরা নারীদের তল্লাশির দাবি বিজেপির
পরবর্তি সংবাদচীনে ‘ট্রাম্প টয়লেট ব্রাশ’ কেনার হিড়িক