ব্রাজিলে বন্দুক হামলায় নিহত ১১

ফাতেহ ডেস্ক

ব্রাজিলের একটি বারে সন্ত্রাসীদের বন্দুক হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরেকজন। রোববার রাতে দেশটির উত্তরের পারা প্রদেশের বেলেম শহরে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৬ জন নারী ও ৫ জন পুরুষ বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

পুলিশ জানায় গাড়ি ও মোটরসাইকেলে করে মুখোশ পরা ৭ জন সন্ত্রাসী এই হামলা করে। তারা একজনকে আটক করতে পারলেও বাকি ছয় হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সন্ত্রাসী কর্মকান্ডের জন্য কুখ্যাত প্রদেশটিতে নিরাপত্তা জোরদারে মার্চ মাসে সেনা মোতায়ন করে ব্রাজিল সরকার।

আগের সংবাদচলতি মাসে কমছে না গরম: আবহাওয়া অফিস
পরবর্তি সংবাদআলোচিত বালিশকাণ্ডে তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের