ইসরায়েলের সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, ব্যাপক ক্ষয়ক্ষতি

ফাতেহ ডেস্ক

ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটেছে। এতে ঘাঁটিতে আগুন ধরে যায় এবং নানা রকমের সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরাইলের রাজধানী তেলআবিবের কাছেই ওই ঘাঁটিটি অবস্থিত বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

খবরে বলা হয়েছে, শুক্রবার ইসরায়েলের সামরিক ঘাঁটির একটি চিকিৎসা সামগ্রির গুদামে বিস্ফোরণটি ঘটে। তবে কী কারণ বিস্ফোরণ ঘটেছে তা এখনো পরিষ্কার নয়। বিস্ফোরণে বড় রকমের ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তবে ইসরায়েলের কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, ঘাঁটিতে একটি নয় বরং বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটেছে।

ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্টের বরাত দিয়ে ইরানি গণমাধ্যম পার্সটুডে বলছে, ফায়ার সার্ভিসের লোকজনকে দীর্ঘ সময় আগুনে নেভানোর প্রচেষ্টা চালাতে হয়েছে।

তবে ইসরায়েল সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

আগের সংবাদআসামের ভাষা আন্দোলন : ফিরে দেখা ইতিহাস
পরবর্তি সংবাদফলে রাসায়নিক প্রয়োগ: ৭ দিনের মধ্যে কমিটি গঠনের নির্দেশ