
আন্তর্জাতিক ডেস্ক
‘জরুরি অবতরণকালে’ মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে আফগানিস্তানে। এতে ওই হেলিকপ্টারে থাকা আরোহীরা আহত হয়।
আফগানিস্তান বিষয়ক মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল ডেভিড বাটলার জানান, আজ শনিবার হেলমান্দ প্রদেশে মিশন চলাকালে যাত্রীদের নামাতে জরুরি অবতরণকালে সিএইচ-৪৭ চিনুক হেলিকপ্টার ভূমিতে আছড়ে পড়ে।
বাটলার জানান, হেলিকপ্টারটি জরুরি অবতরণকালে সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়।
তিনি এএফপি’কে বলেন, ‘এতে আফগান ও মার্কিন নাগরিক আহত হয়েছে। তবে তাদের সকলের অবস্থা স্থিতিশীল রয়েছে।’
তিনি আরো বলেন, ‘এটি নিছক দুর্ঘটনা। এতে শত্রু পক্ষের কোনো হাত নেই।’
সূত্র : এএফপি
